logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় ভুয়া এনএসআই আটক-১

প্রতিবেদক
রহমত আলী
August 4, 2025 12:02 am

নাটোরের গুরুদাসপুরে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা সেজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এক প্রতারক যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার রাতে, এনএসআই-এর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে সেনাবাহিনী ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে মডেল মসজিদের সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন (৩০)। তিনি গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা এবং মোঃ মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআই-এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে ভ‚য়া দুদক চিঠি তৈরি করে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গত তিনদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্য গুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করলে, জেলা প্রশাসক নিশ্চিত করেন যে চিঠিটি সম্পূর্ণ ভ‚য়া। এরপর অভিযুক্তকে হাতে নাতে ধরার জন্য পরিকল্পনা নেয়া হয়। রবিবার রাত ৮টার দিকে চাঁদার অর্থ নেওয়ার জন্য মডেল মসজিদের সামনে উপস্থিত হতে বললে, ওঁত পেতে থাকা সেনাবাহিনী, থানা পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
তাড়াশে আহত নারী ইউপি সদস্য খোদেজা খাতুনকে দেখতে জান ইএনও মেজবাউল করিম

তাড়াশে আহত নারী ইউপি সদস্য খোদেজা খাতুনকে দেখতে যান ইএনও মেজবাউল করিম

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬০০ টাকায় বিক্রি

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

স্কুলছাত্রদের সংঘর্ষে হাতুড়ির হামলা, নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

অচিরেই চালু হচ্ছে বিটিভির শিক্ষা চ্যানেল

অচিরেই চালু হচ্ছে বিটিভির শিক্ষা চ্যানেল

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

গুরুদাসপুরে চোরাই ভ্যানসহ আটক ৩

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নব-গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা