logo- provat bangla
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

১২ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকায় বিক্রি!

প্রতিবেদক
Bulbul Bahar
April 25, 2021 7:11 am
১২ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকায় বিক্রি!

রাজবাড়ীর পাংশার একটি ফার্মেসিতে ১২ টাকার ইনজেকশন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ঘটনায় ওই ফার্মেসি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার দুপুরে অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১২ টাকা মূল্যের ‘ফেডরিন’ নামের একটি ইনজেকশন ৭০০ টাকায় বিক্রির দায়ে পাংশা উপজেলা শহরের আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকার খান ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষার ওষুধ) ব্যবহারের দায়ে পাংশার লিজা হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, মিষ্টি ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের দায়ে নাইম হোটেলকে ৪ হাজার এবং মুসলিম দধি ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১২ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকায় বিক্রি!

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় ৮ জনের মৃত্যু!

গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন বন্ধুত্বে মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্র থেকে নাটোরে বন্ধুর বাড়িতে তেরি পারসন

গণধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু !

উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু !

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসলামের ২য় খলিফা উমর ইবনে খাত্তাব (রাঃ) এর বংশধর শায়খ হাফিজাহুল্লাহ আর নেই।

গুরুদাসপুরে রাস্তা ও ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান