logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি

প্রতিবেদক
Bulbul Bahar
August 9, 2022 4:05 pm
শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি


ডেস্ক রিপোর্টঃ ফ্রিডম নিউজ ২৪ডটকম।

বিগত ৭ ই আগস্ট ২০২২ শোকাবহ আগস্টে মাসব্যাপী অনুষ্ঠানের ৭ম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী “শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্নপূরনের দৃঢ় প্রত্যয়” এর শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি ঃ অনুষ্ঠানে গাইলেন শিল্পী শাহ্জামাল সাগর।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৬.৩০ টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদার। এই শিল্পী স্বনামধন্য সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক জনাব বকুল কুমার মহন্ত এর লেখা ও সুরকরা ” মুক্ত স্বাধীন স্বদেশভূমি এনে দিয়েছো মুজিব তুমি “শিরোনামে নিজের একটি মৌলিক গান করেন।যে গানটির রেকর্ড এবং মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে এস এম মিডিয়া ভিশনের ব্যানারে।

ফ্রিডম নিউজ২৪ ডটকম কে দেয়া এক সাক্ষাৎকারে শিল্পী জানান ” খুবই দ্রুততম সময়ের মধ্যেই হয়ত মিউজিক ভিডিও টি দর্শকদের জন্য প্রকাশ করা হবে। ওয়ান ইলেভেনের সময় থেকে সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় এই শিল্পী জানান; “এই দেশ আমাদের, আমরা সাংস্কৃতিক কর্মীরা দেশের ভাষা ও সাংস্কৃতির প্রতি দায়বদ্ধতা এড়াতে পারিনা,আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অস্তিত্ব। যেকোন পরিস্থিতিতে দেশ,মাটি ও ভাষার জন্য আমরা সদা-জাগ্রত, জয় ।

শিল্পী শাহ্জামাল সাগর নজরুল সংগীত নিয়ে গবেষনামূলক কাজের পাশাপাশি বেতার ও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত লোকসংগীত,উচ্চাঙ্গ সংগীত, দেশের গান,গণ সংগীত সহ বাংলা গানের প্রসারে নিভৃতে কাজ করে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে পর্যায়ক্রমে সংগীত করেন; নুরজাহান আলীম,আলম আরা মিনু,ডঃ মাহজাবিন শাওলী,কাওসার বেগম নিশি, রাজিব দাস,শবনম মুস্তারি প্রিয়াঙ্কা, মোঃ রবিউল ইসলাম, মেহেরুন্নেসা পূর্ণিমা, পুলক,ইনায়া মাহমুদ এবং নাবিদ রহমান তূর্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

সর্বাত্মক লকডাউন

সর্বাত্মক লকডাউন

গুরুদাসপুরের জনসভায় দুলু“ধানের শীষকে বিজয়ী করে বিপক্ষের অপশক্তিকে সমুচিন শিক্ষা দিতে চাই”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদেরসংবর্ধনা ও পুরস্কার বিতরণ

র‌্যাব-১২'র অভিযানে পাবনা ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি সহ ১জন অস্ত্র ব্যাবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে পাবনা ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি সহ ১জন অস্ত্র ব্যাবসায়ী আটক

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত