logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

শিশুর গলায় ছুরি রেখে গৃহবধূকে ধর্ষণ, পঞ্চগড়ে ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Bulbul Bahar
July 6, 2025 12:09 pm
শিশুর গলায় ছুরি রেখে গৃহবধূকে ধর্ষণ

পঞ্চগড়ে এক গৃহবধূকে তার দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা সদরের জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে, ওই দিন বিকেলে ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় চারজন নামজার্দ আসামির পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • জনি ইসলাম (২৭), জগদল বাজার
  • বিপ্লব হোসেন (২৫), জগদল বাজার
  • মকছেদুল ইসলাম (৩৩), জগদল বাজার
  • সাদেকুল ইসলাম (২৮), সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী নারী পঞ্চগড়ে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তিনি অসুস্থ শিশুকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পঞ্চগড় সদর ইউনিয়নের তিনমাইল সুরিভিটা এলাকায় পৌঁছালে পিছনের ইজিবাইকের চালক তাকে নাম ধরে ডেকে থামতে বলেন। ইজিবাইক থামানোর পর জনিসহ কয়েকজন যুবক তাকে জোর করে রাস্তার পাশের একটি চা বাগানে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির গলায় ছুরি ধরে নারীর ওপর গণধর্ষণ চালায়। নারী অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে তারা পালিয়ে যায়।

পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ রাত ১টার দিকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
খুলনায় মুসলিমা নামে এক মেয়েকে গনধর্ষন করে হত্যা করার অভিযোগে দুই যুবক আটক

খুলনায় মুসলিমা নামে এক মেয়েকে গনধর্ষন করে হত্যা করার অভিযোগে দুই যুবক আটক

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

গুরুদাসপুরে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা

গুরুদাসপুরে চলনবিলে প্রশাসনের অভিযানে সাউন্ডবক্স জব্দ, দুই জনকে জেল-জরিমানা

মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও

নুসরাত হত্যা: আ.লীগ নেতা রুহুল পাঁচ দিনের রিমান্ডে

গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

তজুমদ্দিনে আবারও ধর্ষণের অভিযোগ

তজুমদ্দিনে আবারও ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিএনপি কর্মী

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ