logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

লালপুরে ধানের শীষের পক্ষে বিএনপির শক্তি প্রদর্শন

প্রতিবেদক
রহমত আলী
November 16, 2025 8:30 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে নির্বাচনী প্রচারনা মিছিল করেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

রবিবার (১৬নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

লালপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুর তিন ত্রিমোহিনী চত্বর হয়ে লালপুর থানা মোড় প্রদক্ষিণন শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে সমবেত হয়।

মিছিল শেষে বক্তারা বলেন যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না। আমরা লালপুর-বাগাতিপাড়ার মানুষ কোন বিশেষ ব্যাক্তির রাজনীতি করি না, আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি,  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীয় সমর্থক ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির মতবিনিময় সভা

গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম উদ্বোধন

ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

আমি এখন সবার’গুরুদাসপুরে পৌঁছে এমপি আব্দুল আজিজের অঙ্গীকার

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

গুরুদাসপুরে চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫