logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ

প্রতিবেদক
রহমত আলী
August 1, 2025 6:41 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে উচ্চশব্দে গান বাজিয়ে ডিজে পার্টির উদ্দেশ্যে যাওয়ার পথে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
জানা যায়, চলনবিলের নৌকায় উঠে ডিজে পার্টি করার উদ্দেশ্যে মিনিট্রাকে উচ্চশব্দে গান বাজিয়ে ধানাইদহ থেকে গুরুদাসপুরের বিলসা এলাকায় যাচ্ছিল ওই কিশোররা। এসময় খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনাবাহিনী তাদের গতিরোধ করে। তল্লাসি চালিয়ে ৭ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভটকা, ৩শ’ গ্রাম গাজা, গাজা সেবনের বিভিন্ন উপকরণসহ ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫০ জন কিশোরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে চলনবিলে প্রশাসনের অভিযানে সাউন্ডবক্স জব্দ, দুই জনকে জেল-জরিমানা

নাটোরের গুরুদাসপুরে ব্যবসায়ীকে হত্যার চেস্টা

নাটোরের গুরুদাসপুরে ব্যবসায়ীকে হত্যার চেস্টা

লালপুরে ধানের শীষের পক্ষে বিএনপির শক্তি প্রদর্শন

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গুরুদাসপুরে কর্দমাক্ত রাস্তা পাকাকরনের দাবি এলাকাবাসীর

নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী পুতুল

শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে গুরুদাসপুরে পিএফজি’র সভা

তাড়াশে বউ শাশুড়ী ও দুই প্রেমিক সহ পরকীয়ার জন্য থানায় সোপর্দ করলেন জনতা

তাড়াশে বউ শাশুড়ী ও দুই প্রেমিক সহ পরকীয়ার জন্য থানায় সোপর্দ করলেন জনতা

গুরুদাসপুরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক