logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

মামলা করে হুমকির মুখে বাদীর পরিবার

প্রতিবেদক
রহমত আলী
July 25, 2025 4:58 pm


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে মুদিদোকান ভাংচুর ও লুটপাটের মামলা করায় প্রতিপক্ষের হুমকির মুখে পড়েছে রাকিবুল হাসান সোহাগ ও তার পরিবার।
উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরপাড়া গ্রামে আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ায় নিরাপত্তা দাবী করেছেন তারা। এর প্রতিবাদে প্রতিবেশী ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী নজরুল ইসলাম ও তার ছেলে শিমুলের বিরুদ্ধে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা।
ওই মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিলে চাঁদা না দেয়ায় আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে নজরুল ও তার লোকজন সোহাগের দোকান ভাংচুর ও লুটপাট করেন। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাদী সোহাগের মা সাবেক ইউপি সদস্য সেলিনা বেগম বলেন, ষড়যন্ত্র করে তাদের ফাঁসানোর চেষ্টা করছে প্রতিপক্ষরা। আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের চাপে নজরুলের বিরুদ্ধে সেসময় থানায় মামলা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে নির্দলীয় সরকারের সময় গত ১৪ জুলাই গুরুদাসপুর আমলী আদালতে নজরুল ও তার ছেলে শিমুলসহ ৭ জনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে আমার ছেলে। মামলা করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করায় আমরা পাল্টা প্রতিবাদ জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে নজরুল ও তার ছেলে শিমুল বলেন- কালাম ও সোহাগ অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামী। তাদের অপকর্মের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে দোকান ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, নজরুল ও কালাম পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হঠাৎ আর্থিক লেনদেনের কারণে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দু’পক্ষের বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ , ভুল অগ্নিসংকেতে আহত ১৮

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

চট্টগ্রাম হলিশহরে ডাকাতি করার সময় পুলিশের হাতে ৩ যুবক আটক

চট্টগ্রাম হলিশহরে ডাকাতি করার সময় পুলিশের হাতে ৩ যুবক আটক

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

গুরুদাসপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের