logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

‘মব জাস্টিস’ প্রতিরোধে গুরুদাসপুরে আলোচনা

প্রতিবেদক
রহমত আলী
August 4, 2025 4:27 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে “মব জাস্টিস প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের নবগঠিত উপজেলা কমিটির আয়োজনে গুরুদাসপুর পাইলট হাইস্কুল সভা কক্ষে এ অনুষ্ঠান হয়।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ফাহমিদা আফরোজ। প্রধান আলোচক জেলা কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ ও সহ-সভাপতি মো. তফিজুল ইসলাম, উপজেলা কমিটির সহ-সভাপতি রোকসানা আক্তার লিপি ও সাংগঠনিক সম্পাদক মুনসুর আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক রাশিদুল ইসলাম। এর আগে ওই মানবাধিকার সংস্থার সদস্যদের ফুল দিয়ে বরণ ও আইডি কার্ড প্রদান করা হয়। 

বক্তারা বলেন, বিচারবহির্ভূত শাস্তি বা মব জাস্টিস একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এ থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বাড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা একান্ত জরুরি। এজন্য স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজকে সহযোগিতা করবে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে সেবা ব্যহত

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে সেবা ব্যহত

গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

থাকা-খাওয়ার খোঁটা দেওয়ায় দুই সন্তানসহ ভাবিকে হত্যা করেন নজরুল

ভার্টেক্স ওয়ার্ল্ডের কার পেলেন গুরুদাসপুরের উদ্যোক্তা হীরা

গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরন ব্যবহারের অভিযোগ

গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরন ব্যবহারের অভিযোগ

কার্যালয়ে বসে আয়েশ করে মাদক সেবন করছিলেন নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক

কার্যালয়ে বসে আয়েশ করে মাদক সেবন করছিলেন নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)