logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীনবরণ

প্রতিবেদক
রহমত আলী
January 4, 2026 9:24 pm


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল প্রদক্ষিণ শেষে ওই স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, “ভবিষ্যতে তোমরা বিশেষ একটি জায়গায় উপনীত হবে। শিক্ষিত জাতি ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। সেইসাথে এলাকার সুনাম-সুখ্যাতি বয়ে আনবে, এই প্রত্যাশা করি।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, সমাজসেবক আবুল কালাম আজাদ ও একাডেমির পরিচালক ইয়াকুব আলী। এসময় উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের হাতে ময়ূর পেখম শোভা পাচ্ছিলো।
জানা যায়, ‘শিশু মনে স্বপ্ন বুনি’ শ্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের সকল কার্যক্রমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তাই প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরাসহ শিক্ষক-কর্মচারীরা বিজয় মিছিল করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ, সনদ, ক্রেস্ট, ছোটবড় বই, ক্যালেন্ডার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

বাগমারা বিএনপির ঈদ পূর্ণমিলনীর মঞ্চ ভেঙ্গ দিল পুলিশ

বাগমারা বিএনপির ঈদ পূর্ণমিলনীর মঞ্চ ভেঙ্গ দিল পুলিশ

বেগম খালেদা জিয়ার রোগমুক্রি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্রি কামনায় বিশেষ দোয়া মাহফিল

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কুরআন খতম ও দোয়া

গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে কলেজ ছাত্রের বিয়ে

গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে কলেজ ছাত্রের বিয়ে

প্রবীণদের জন্য ভালোবাসা-সেবাই আসল সম্পদ: স্বাস্থ্য সচিব”সাইদুর রহমান

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘মব জাস্টিস’ প্রতিরোধে গুরুদাসপুরে আলোচনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গুরুদাসপুরে ২ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান