logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত

প্রতিবেদক
Bulbul Bahar
July 16, 2025 1:29 am

প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে নতুনভাবে ‘শিক্ষক’ নামকরণ করা হয়েছে। এখন থেকে প্রাথমিক স্তরে শিক্ষকতার প্রাথমিক (এন্ট্রি) পদের নাম হবে শুধু ‘শিক্ষক’। পাশাপাশি আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন শিক্ষক ‘সহকারী শিক্ষক’ পদে কর্মরত আছেন। এই পরিবর্তনের ফলে তাঁরা এখন থেকে ‘শিক্ষক’ হিসেবে পরিচিত হবেন।

এছাড়া নাম পরিবর্তন করা অন্য পদের মধ্যে রয়েছে:

  • সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঅতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
  • অর্থ কর্মকর্তাহিসাবরক্ষণ কর্মকর্তা
  • সহকারী মনিটরিং অফিসারপ্রশাসনিক কর্মকর্তা
  • পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)

এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত দেশের ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা