logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় ৮ জনের মৃত্যু!

প্রতিবেদক
রহমত আলী
July 24, 2025 12:11 am


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় চালকসহ ৮ জন মাইক্রোবাসযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইমারি তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন আয়োয়ারা বেগম (৭৫), আঞ্জুমানয়ারা বেগম (৭৪), জাহিদুল ইসলাম (৬৫), সেলিনা বেগম (৫৫), ইতি খাতুন (৪৫), আমেনা বেগম (৫০), সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল (৩৫)। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন নান্নু জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে, কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-৯৭৯২) অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
সড়ক ও জনপদ বিভাগের রাজশাহী সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক বলেন, নিহতরা সবাই তার আত্মীয়। তারা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দীরামধু গ্রামে অসুস্থ পুত্রবধূ শাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মারা যান এবং বাকী দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।#

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফিরোজের মৃত্যুর দায় কার? সাপের নাকি মানুষের?

গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক, বিয়ে না করায় ছেলের বাড়িতে মেয়ের অবস্থান

গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক, বিয়ে না করায় ছেলের বাড়িতে মেয়ের অবস্থান

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত সেনা সার্জেন্ট—অসহায় সন্তানের আর্তনাদ

এই ধরেন ভালো লাগে-ঘোরেতে ঠেলায়

“এই ধরেন ভালো লাগে, ঘোরেতে, ঠেলায়”— একটি সময়ের আয়না

অভিনন্দন'নব নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (সভাপতি)

অভিনন্দন’নব নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (সভাপতি)

নাটোরে র‍্যাব-৫ এর অভিযানে ৭ কেজি গাজাসহ দুজন আটক

নাটোরে র‍্যাব-৫ এর অভিযানে ৭ কেজি গাজাসহ দুজন আটক

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা, ইটের ওপর বালু ছিটিয়ে শেষ রাস্তার নির্মাণকাজ

গুরুদাসপুরে নৌকাবাইচ উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

অবশেষে নিপুণ সাধারন সম্পাদক

অবশেষে নিপুণ সাধারন সম্পাদক