logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

জিপিএল সিজন-৫”ভাইপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডায়নামিক ওয়ারিয়র্স

প্রতিবেদক
রহমত আলী
January 23, 2026 9:30 pm

রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

গুরুদাসপুর প্রিমিয়ার লিগ (জিপিএল) সিজন–৫ এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে গুরুদাসপুর ভাইপার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে গুরুদাসপুর ডায়নামিক ওয়ারিয়র্স।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের আয়োজনে এবং খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টটির ফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

খেলা শেষে এক আলোচনা সভাসহ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ। পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সবুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ, সাব-রেজিস্ট্রার সজিবুর রহমান, ক্রীড়া সংগঠক সবুজ বিশ্বাস লালনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. অমি। তার নৈপুণ্যপূর্ণ খেলাই ডায়নামিক ওয়ারিয়র্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আমরা একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই নতুন প্রজন্মের জন্য- ব্যারিস্টার পুতুল

আমরা কারো হাত ধরে আসা বিএনপি নই, আমরা জন্মসূত্রে বিএনপি-টিপু

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গুরুদাসপুরে যৌন উত্তেজক বড়ি খেয়ে স্ত্রীর পায়ুপথে সঙ্গম স্বামী গ্রেফতার

গুরুদাসপুরে যৌন উত্তেজক বড়ি খেয়ে স্ত্রীর পায়ুপথে সঙ্গম স্বামী গ্রেফতার

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

জামায়াত শিবিরের অগ্নি সংযোগ ও ভাঙচুর প্রতিবাদ সমাবেশ।‌

জামায়াত শিবিরের অগ্নি সংযোগ ও ভাঙচুর প্রতিবাদ সমাবেশ।‌