logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বাল্যবিয়ে নস্যাৎ , বরকে দু’মাসের কারাদণ্ড ও জরিমান

প্রতিবেদক
রহমত আলী
October 2, 2025 12:36 am

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে নিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরকে  দুই-মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০-হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

 

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কুমারখালী গ্রামের মো. নবির উদ্দিনের ছেলে মো. বাহারুল ইসলামের সাথে নাজিরপুর নতুনপাড়ার গ্রামের মো. শামসুন হকের নাবালিকা মেয়ে মোছা. ইতি খাতুনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয়। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে বরকে ২-মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০-হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। অভিযানে গুরুদাসপুর থানা পুলিশসহ আনসার বাহিনী উপস্থিত থেকে সহযোগিতা করে।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে শুধু অপরাধ নয়, এটি সমাজের জন্য অভিশাপ। এ ধরনের অপরাধে ছাড় নেই, আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে সচেতনতা বাড়াতে অভিভাবক, সমাজের মানুষ ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল হতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন

দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ ১,২৫১ চিকিৎসককে

দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ ১,২৫১ চিকিৎসককে

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন

জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল

আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।"৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট"

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।”৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট”

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

নাটোরের শীর্ষ সন্ত্রাসী মুরগি সোহেল গ্রেপ্তার

নাটোরের শীর্ষ সন্ত্রাসী মুরগি সোহেল গ্রেপ্তার

গুরুদাসপুরের ঝাউপাড়া জামায়াতে ইসলামের নির্বাচনী উঠান বৈঠক

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস