logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে জনতার হাতে ছিনতাইকারী আটক

প্রতিবেদক
রহমত আলী
February 4, 2026 9:32 pm

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ব্যাটারী চালিত শিশু ভ্যান চালককে মুখে স্কোচটেপ বেঁধে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে ভ্যান ছিনতাইকালে জনতার হাতে ছিনতাইকারী আটক হয়েছে। পলিয়ে গেছে অপর ছিনতাইকারী।
জানাগেছে,বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দরিদ্র শিশু ভ্যানচালক আলীরাজ (১২) নিজ গ্রাম উপজেলার দড়ি-কাছিকাটা এলাকা থেকে চাঁচকৈড় বাজারে আসার কথা বলে যাত্রী বেশে ভ্যান ভাড়া করেন দাঁদুয়া গ্রামের ছিনতাইকারী জিহাদ(২৫)। পরে চাঁচকৈড় না গিয়ে ওই শিশু চালককে শিধুলী এলাকার নির্জনে নিয়ে যায়।
এসময় তার সাথে যুক্ত হয় ধারাবারিষা ফকির পাড়ার রতন আলীর ছেলে অপর ছিনতাইকারী মেহেদী হাসান(১৮)। দুজন মিলে ওই শিশু চালকের মুখে স্কেচটেপ পেচিয়ে হত্যার হুমকি দিয়ে ভ্যান ছিনতাই করে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে জনতা উত্তম-মাধ্যম দিয়ে ছিনতাইকারী মেহেদীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানচালকের পিতা নুর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

দেশের সব স্টেডিয়াম করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে

গুরুদাসপুরে বাম্পার ফলন সোনালী আঁশেই স্বপ্ন দেখছেন কৃষকরা

গুরুদাসপুরে যুবদল নেতা মিজানুরের ওপর হামলা, মাথায় পাঁচ সেলাই

গুরুদাসপুরে চলনবিলে প্রশাসনের অভিযানে সাউন্ডবক্স জব্দ, দুই জনকে জেল-জরিমানা

বাল্যবিয়ে দেওয়ায় গুরুদাসপুরে কাজী আব্দুললতিফের ৬ মাসের জেল

ফিরোজের মৃত্যুর দায় কার? সাপের নাকি মানুষের?

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক "আইস" সহ আটক

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক “আইস” সহ আটক

অভিনন্দন'নব নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (সভাপতি)

অভিনন্দন’নব নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (সভাপতি)

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু