logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে চোরাই ভ্যানসহ আটক ৩

প্রতিবেদক
রহমত আলী
August 17, 2025 8:41 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অটোভ্যান চোর চক্রের ৩ সদস্যকে আটক করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের পুরাতন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁচকৈড় কাচারীপাড়ার আব্দুল মতিনের ছেলে মুক্তার হোসেন (৩০), শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫) এবং খলিফাপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে ইমন আলী (১৪)।
জানা যায়, ভ্যানচালক রুবেল শেখ ভ্যানটি রেখে পাশেই একটি দোকানে চা খাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এসে দেখেন ভ্যানটি নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে চাঁচকৈড় পুরাতন ব্রীজঘাটে ভ্যানসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ভ্যানটি ছিল রুবেল শেখের একমাত্র অবলম্বনের পথ। রুবেল উপজেলার তেলকুপি গ্রামের রওশন শেখের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি মামলা হওয়ায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত