logo- provat bangla
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে আওয়ামী লীগের অবৈধ লকডাউন প্রতিহতে স্বেচ্ছাসেবক ও প্রজন্ম দলের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
রহমত আলী
November 13, 2025 10:20 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের ডাকা কথিত অবৈধ লকডাউন প্রতিহত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও প্রজন্ম দলের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেল থেকে উপজেলা সদর ও পৌর এলাকার বিভিন্ন সড়কে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর পৌর বাজার এলাকায় এসে পথসভায় পরিণত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রজন্ম দলের আহ্বায়ক কবির মোতালেব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রজন্ম দলের সদস্য সচিব আমিনুল ইসলাম মিন্টু, পৌর প্রজন্ম দলের আহ্বায়ক ফাহাদ ফরিদ, সদস্য সচিব সামস সুমন, এবং বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তোহা রহমান।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, প্রজন্ম দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গা মোল্লা বলেন,
“আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি। আওয়ামী লীগ অবৈধভাবে লকডাউন ডেকে দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করছে— আমরা তা প্রতিহত করব। কেউ জ্বালাও-পোড়াও বা নাশকতার পথ বেছে নিলে তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন,
“জনগণের জানমালের নিরাপত্তা আমাদের অঙ্গীকার। স্বেচ্ছাসেবক দল ও প্রজন্ম দলের কর্মীরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।”

অন্যান্য বক্তারাও সরকারের দমন-পীড়ন, গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুদাসপুর পৌর প্রজন্ম দলের আহ্বায়ক ফাহাদ ফরিদ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামিতে যোগদান

লালপুরে পিতার হাতে পুত্র খুন

লালপুরে পিতার হাতে পুত্র খুন

জেলা গোয়েন্দা শাখা রাজশাহী কর্তৃক ৭১৫ গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা রাজশাহী কর্তৃক ৭১৫ গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুদাসপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন

তাড়াশে র‌্যাব-১২এর বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

তাড়াশে র‌্যাব-১২এর বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

ধারাবারিষায় ধানের শীষের প্রথম আনুষ্ঠানিক প্রচারণায় মানুষের ঢল

পরীক্ষায় নকল সরবরাহ

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, ছাত্রদল নেতা আটক

নাটোরের বনপাড়াতে হাইওয়ে পুলিশের অভিযানে মদ সহ মাইক্রো বাস থেকে ৫ যাত্রী আটক

নাটোরের বনপাড়াতে হাইওয়ে পুলিশের অভিযানে মদ সহ মাইক্রো বাস থেকে ৫ যাত্রী আটক