logo- provat bangla
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

এবার নাটোরের গুরুদাসপুরে দেওয়া হলো লকডাউন !

প্রতিবেদক
Bulbul Bahar
June 22, 2021 6:31 pm

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই মর্মে জেলা প্রশাসন অদ্য একটি নির্দেশনা জারী করেছে। এছাড়াও নাটোর জেলার ৭টি পৌরসভায় আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। আজ রাতে এক জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে মহাসড়ক গুলো খোলা থাকবে। অন্য জেলার সাথে পরিবহন যোগাযোগ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। বিধি নিষেধ আগের মতোই আছে। তবে নতুন করে নাটোরের আরো ৬ টি পৌরএলাকা এর আওতায় আসলো। তিনি সবাইকে এই বিধি নিশেষ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। এছাড়া প্রশাসনকে সহায়তা করবার জন্য সাংবাদিক, সুধি সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্বসহ সবাইকে উদাত্ব আহবান জানান

এবার নাটোরের গুরুদাসপুরে দেওয়া হলো  লকডাউন !

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত