গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ভোটপরবর্তী কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সকাল ১১টার দিকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে চাঁচকৈড় হয়ে গুরুদাসপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এরপর ধারাবারিষা ইউনিয়ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমপি আব্দুল আজিজ। তিনি বলেন, “কে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি এখন আর বিবেচ্য নয়। আমি এখন সবার এমপি। সকল দলের, মতের ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফি আবু সাইদ, উপজেলা বিএনপির সদস্য আবু হেনা, মোহাম্মদ আলীসহ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্ম



















