শাকিল ইসলাম,গুরুদাসপুর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে গুরুদাসপুর উপজেলা যুব অধিকার পরিষদ। শুক্রবার ৫ আগষ্ট উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবারিয়া পূর্বপাড়া গ্রামের কৃষক আবদুস সামাদকে এ অর্থ প্রদান করা হয়। আবদুস সামাদ এলাকার একজন অসহায় দিনমজুর, প্রায় ৫ মাস পূর্বে তার বাড়িতে আগুন লাগে তারপর তিনি সর্বশান্ত হয়ে যান, এলাকাবাসীর সহযোগিতায় তিনি কোন মতে থাকার মতো একটি ঘরের ব্যাবস্হা করেছেন, তার অসহায়ত্বের খবর পেয়ে ছুটে যায় যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তাকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ, টাকা পেয়ে নিজের ভালো লাগার কথা জানান দিনমজুর আবদুস সামাদ, তিনি বলেন আগুনে বাড়ি পুড়ে যাবার পর তিনি অসহায় হয়ে পরেছেন কোন মতে বেচে আছেন, তার এই বিপদের সময় এই টাকা অনেক উপকার বয়ে আনবে বলে জানান তিনি, সর্বশেষে ধন্যবাদ জানান নেতৃবৃন্দকে, এ সময় উপস্হিত ছিলেন নাটোর জেলা যু অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল রানা, যুগ্ম আহবায়ক মোঃ লিটন ইসলাম, গুরুদাসপুর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য মহসিন আলী, গন অধিকার পরিষদ নেতা মোঃ শরীফুল ইসলাম আলাল,ভিডিও কনফারেন্সে যুক্ত হন গুরুদাসপুর উপজেলা যুব অধিকার পরিষদ নেতা মোঃ আফতাব হোসেন, এছাড়াও স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


















