logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

দৌলদিয়ায় দালাল চক্রের ১১সদস্যকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিবেদক
Bulbul Bahar
January 29, 2022 5:38 pm
দৌলদিয়ায় দালাল চক্রের ১১সদস্যকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ক্রাইম রিপোর্টার (সাব্বির) ফ্রিডম নিউজ ২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে ট্রাক পারাপারের দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাতে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে দৌলতদিয়া ঘাটের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার শাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মো. মাজেদ বেপারী (৪২), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আঃ মান্নান কাজী (৩২), মজিদ শেখের পাড়া গ্রামের মো. শাহিন মন্ডল (৩১), হাতেম মন্ডল পাড়া গ্রামের সুলতান মন্ডল (৩৫), ফেলু মোল্লার পাড়া গ্রামের মো. আলআমিন শেখ (২৩), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আফজাল ফকির (২২), নুরু মন্ডল পাড়া গ্রামের মো. ফিরোজ প্রামনিক (২৫), বাহিরচর দৌলতদিয়া গ্রামের মো. লিটন শেখ (২৪), সাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মো. সোহান (২২), আইনদ্দিন বেপারী পাড়া গ্রামের মো.শহিদুল ইসলাম (৩৮), হাতেম মন্ডল পাড়া গ্রামের মো. সবুজ মোল্লা (৩১)।
আটককৃতদের বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫হাজার করে জরিমানা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপারের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা ঘাটে সিরিয়ালে আটকে পড়া বিভিন্ন যানবাহন দ্রুত ফেরিতে উঠিয়ে দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

গৃহবধূকে ধর্ষণ

সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, মোবাইলে ভিডিও ধারণ

সিরাজগঞ্জে সুদের টাকার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে সুদের টাকার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

সমকামিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত

সমকামিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপসারণ

গুরুদাসপুরে প্রেমিকাকে ভাড়া বাসায় রেখে প্রেমিক উধাও

গুরুদাসপুরে প্রেমিকাকে ভাড়া বাসায় রেখে প্রেমিক উধাও

জমির বিরোধে বাড়ির প্রবেশ পথে পিলার স্থাপন, অপসারণের দাবি

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

আবারো কোরআন অবমাননা কুমিল্লায়

আবারো কোরআন অবমাননা কুমিল্লায়

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা