logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Bulbul Bahar
December 2, 2021 9:12 pm
র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত (২৯ নভেম্বর) সোমবার রাত ১১.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ পৌরসভাস্থ ক্রসবার-৩ এর গেটের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩(তেত্রিশ) পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মেরাজুল ইসলাম মিরাজ(২৯), পিতা-মোঃ সাহেব আলী, সাং-চড় মালশাপাড়া(চড় ওয়াবদা), ২। মোঃ আব্দুল মালেক(৪০), পিতা-মৃত-আব্দুুল মজিদ, সাং-চড় মালশাপাড়া, ৩। মোঃ হাবিবুর রহমান(২৭), পিতা-মৃত-বাবু শেখ, সাং-রামগাতি, ৪। মোঃ আশরাফ(৩৫), পিতা-মৃত-মজিদ মোল্লা, সাং- আমলা পাড়া(পুরাতন জেল খানা রোড), সর্ব থানা-সিরাজগঞ্জ সদর, সর্ব জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত