logo- provat bangla
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

১৫২.৭ একর জমির ধান নষ্ট হয়েছে ক্ষতিপূরণ ও সুষ্ঠু সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবার।

প্রতিবেদক
Bsm task
May 13, 2026 6:04 pm

মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সম্প্রতি বেশ কয়েকটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় উপজেলার বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে প্রায় ১৫২.৭ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ঘটনার পর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য জানান উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন।

এদিকে ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ ও সুষ্ঠু সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবার। এরআগে ক্ষতিপূরণ চেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানালে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন ইউএনও খান সালমান হাবীব। তবে আশ্বাসের কোনো ফল না পেয়ে আবারও ক্ষোভে ফেঁটে পড়েন ভুক্তভোগীরা।

ক্ষতিপূরণ ও ওইসব ইটভাটা বন্ধের দাবিতে বুধবার (১২মে) দুপুরে কয়েক শতাধিক কৃষক-কৃষাণী উপজেলা চত্ত্বরে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপস্থিত সকলে সঠিক ক্ষতিপূরণ ও ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। পরে তারা আবারও ইউএনও কার্যালয় ঘেরাও করে মাটিতে বসে ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে ইউএনও খান সালমান হাবীব এসে ভুক্তভোগীদের কথা শুনে ২ দিনের সময় চেয়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেন। তবে, ২ দিনের মধ্যে ক্ষতিপূরণ না পেলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: আব্দুল আজিজ

গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

চট্টগ্রাম হলিশহরে ডাকাতি করার সময় পুলিশের হাতে ৩ যুবক আটক

চট্টগ্রাম হলিশহরে ডাকাতি করার সময় পুলিশের হাতে ৩ যুবক আটক

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: "প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন", বলছে পুলিশ

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: “প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন”, বলছে পুলিশ

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ