logo- provat bangla
রবিবার, ১০ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবেদক
Bsm task
May 10, 2026 10:58 am
পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মোঃ তৌফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারপ্রধান।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ শুরু হয়েছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এ আয়োজন।


বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন ।

সর্বশেষ - অপরাধ