logo- provat bangla
শনিবার, ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
রহমত আলী
August 20, 2025 11:39 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আব্দুল ওহাব মোটরসাইকেল নিয়ে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি চাটমোহরের ছাইকোলা গ্রামে যাচ্ছিলেন। পথে উদবাড়িয়া তালবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

ভেজাল গুড় কারখানার বিরুদ্ধে অভিযান, গুরুদাসপুরে জরিমানা ও সিলগালা

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় আরও একজন গ্রেপ্তার

দুদক কর্মকর্তা সেজে প্রতারণা, চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

গুরুদাসপুরে নিরাপদ দুধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: আব্দুল আজিজ

ঝিনাইদহে কৃষকের ধান কাটতে মাঠে মাঠে কৃষকলীগের নেতাকর্মীরা

গুরুদাসপুরের জনসভায় দুলু“ধানের শীষকে বিজয়ী করে বিপক্ষের অপশক্তিকে সমুচিন শিক্ষা দিতে চাই”