logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতিবেদক
Bulbul Bahar
July 15, 2025 2:41 pm
গণধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল ও পরিবার সূত্রে জানা যায়, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের এক কক্ষে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারির চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত প্রবাসী এক গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাত সদস্যরা।

ভুক্তভোগীর স্বামী একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। ঘটনার সময় তিনি দেশে অবস্থান করছিলেন না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শাকিল ও রাসেল নামের দুই যুবককে আটক করা হয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সভাপতি রঞ্জু

১১টি বাড়ি মেরামতের ঘোষণা, ঘটনাস্থল পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)

নিন্দুকদের নিন্দাকে কিক মেরে লিও মেসি কোপা আমেরিকা ফাইনালে মুচকি হাঁসি হাঁসলেন

নিন্দুকদের নিন্দাকে কিক মেরে লিও মেসি কোপা আমেরিকা ফাইনালে মুচকি হাঁসি হাঁসলেন

গুরুদাসপুরে ধারাবারিষায় স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত

গুরুদাসপুরে ধারাবারিষায় স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নব-গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস প্রধান আসামি মোবারক গ্রেপ্তার

তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস প্রধান আসামি মোবারক গ্রেপ্তার