logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
রহমত আলী
October 24, 2025 10:44 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক মৎস্যজীবীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাসান প্রামানিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের হরদমা বিল এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে হাসান প্রামানিক ও একই গ্রামের সজিব হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে সজিবের নেতৃত্বে তার পিতা পাইক্যাম, সরুজ আলী, আকাশসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হাসানের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা হাসানকে না পেয়ে ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হাসান প্রামানিক বলেন, “আমি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলাম। দেশে ফেরার পর মাছ ধরাকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির জেরে সজিবের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়। তারা আমার ঘরবাড়ি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং ঘর থেকে বের হতেও দিচ্ছে না।”

সংবাদ সম্মেলনে হাসানের স্ত্রী খালেদা বেগম, স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন, শাহ জালাল ও শিখা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে সজিব হোসেন বলেন, “হাসান আমার সৎভাই। আমার বড় ভাই জুয়েল মালয়েশিয়া থেকে হাসানের মাধ্যমে কিছু টাকা ও স্বর্ণ পাঠিয়েছিল। কিন্তু সে তা না দিয়ে আত্মসাৎ করেছে। এখন উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু!

গুরুদাসপুরে জনতার হাতে ছিনতাইকারী আটক

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: "প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন", বলছে পুলিশ

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: “প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন”, বলছে পুলিশ

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

ভার্টেক্স ওয়ার্ল্ডের কার পেলেন গুরুদাসপুরের উদ্যোক্তা হীরা

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক পলাতক

গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

“প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না”-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা