logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।”৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট”

প্রতিবেদক
Bulbul Bahar
June 16, 2021 4:20 pm
সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।"৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট"

বিটিআরসি এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক দেশ, এক রেট’। রাজধানী ঢাকা হোক, আর দেশের কোনো ইউনিয়ন হোক—ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে। নির্ধারিত দামের কম নেওয়া যাবে, বেশি নয়।ইন্টারনেট সেবাদাতাদের সূত্রে জানা গেছে, ‘এক দেশ, এক রেটের’ আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। এই প্যাকেজগুলোর দাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বিটিআরসি। আজ রোববার এক অনুষ্ঠানে দামের বিষয়ে তারা জানাবে।সূত্র জানিয়েছে, প্রথম প্যাকেজের মূল্য হতে পারে মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য হতে পারে মাসিক ৮০০ টাকার মধ্যে, এর গতি হবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের গতি হতে পারে ২০ এমবিপিএস, দাম হবে মাসিক ১ হাজার ২০০ টাকার মধ্যে।ইন্টারনেট সেবাদাতারা বলছেন, এই দাম কার্যকর হলে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্যাকেজ প্রতি মাসে ১০০ থেকে ২০০ টাকা কমবে। তবে বেশি সুফল পাবেন জেলা, উপজেলা ও ইউনিয়নের ইন্টারনেট ব্যবহারকারীরা।করোনাকালে দেশে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অনেকটাই বেড়েছে। আউটসোর্সিংয়ের পাশাপাশি পড়াশোনা, ঘরে বসে অফিসের কাজ করা এবং বিনোদনের জন্য ইন্টারনেট নির্ভরতা তৈরি হয়েছে।বিটিআরসি সূত্র জানায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রায় ১ হাজার ১০০ ইউনিয়নে ফাইবার অপটিক কেব্‌ল সংযোগ স্থাপন করেছে। অন্যদিকে ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে জনগণের অর্থে ২ হাজার ৬০০ ইউনিয়নকে ফাইবার অপটিক কেব্‌ল সংযোগের আওতায় আনা হয়েছে। দেশে ইউনিয়নের সংখ্যা ৪ হাজার ৫৮৮। টেলিযোগাযোগমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে সব ইউনিয়ন ফাইবার অপটিক কেবলের আওতায় আসবে।ইন্টারনেটের তুলনামূলক দামের হালনাগাদ তথ্য উপস্থাপনকারী যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট কেব্‌লডটইউকে গতকাল দেখা যায়, বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের দিক দিয়ে বিশ্বে ৫৮তম। মানে হলো, ৫৭টি দেশে দাম বাংলাদেশের চেয়েও কম। দেশে মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গড় দাম ৩১ ডলারের কিছু বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬০০ টাকা। ভারতে একই দর ১৪ ডলারের নিচে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কুরআন খতম ও দোয়া

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম

সর্বাত্মক লকডাউন

সর্বাত্মক লকডাউন

গুরুদাসপুরে ওসির কাছে সাধারণ মানুষের পৌঁছানো কঠিন’ আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ প্রকাশ

রাজশাহী ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী ডিবির হাতে গ্রেপ্তার

রাজশাহী ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী ডিবির হাতে গ্রেপ্তার

নাটোরে স্ত্রী ও নিজ সন্তানকে হত্যা

নাটোরে স্ত্রী ও নিজ সন্তানকে হত্যা

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক "আইস" সহ আটক

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক “আইস” সহ আটক

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী