logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

ভেজাল গুড় কারখানার বিরুদ্ধে অভিযান, গুরুদাসপুরে জরিমানা ও সিলগালা

প্রতিবেদক
রহমত আলী
December 23, 2025 9:09 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.


নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে একটি গুড়ের কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরপুর শেখ এগ্রো নামে মো. আব্দুল হান্নান শেখের মালিকানাধীন ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেওয়া হয়।
জানা যায়, কারখানাটিতে উৎপাদিত গুড়ে হাইডোজ ও কেমিক্যাল পাউডার ব্যবহার করা হচ্ছিল। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভেজাল খাদ্যবিরোধী আইনে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গত ১৮ ডিসেম্বর গুরুদাসপুরের দুলাল সোনারের ভাই ভাই বাণিজ্যলয়ে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা একটি গুড়ের কারখানা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায়ও হাইডোজের উপস্থিতি পাওয়া গেছে। ওই কারখানার নমুনা সংগ্রহ করে সিলগালা অবস্থায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের ফাঁসির দাবি

নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব

ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব, নিষেধাজ্ঞা শিথিলেও প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু !

উচ্চমাধ্যমিকের ফরম পূরণ শুরু !

একটি কিডনির গ্রাম

‘একটি কিডনির গ্রাম’: বাংলাদেশ-ভারত সীমান্তে দারিদ্র্য আর প্রতারণার ফাঁদে অঙ্গপাচার

গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

দেশের সব স্টেডিয়াম করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে

বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১

ভার্টেক্স ওয়ার্ল্ডের কার পেলেন গুরুদাসপুরের উদ্যোক্তা হীরা