logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কুরআন খতম ও দোয়া

প্রতিবেদক
রহমত আলী
November 30, 2025 7:39 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গুরুদাসপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাজার দলীয় কার্যালয়ে ওই মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ মো. আব্দুল আজিজ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত