logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি রেখে পালাল চোর

প্রতিবেদক
Bulbul Bahar
July 19, 2025 12:07 am
প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি ফেলে পালালো চোর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাইভেটকারে করে গরু চুরির চেষ্টাকালে গরু উদ্ধার ও গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে চোরচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর উত্তর থানার কাজির পাগলা এলাকা থেকে গরুটি উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সড়কে একটি প্রাইভেটকার বিকল অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গরু পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যান।

এর আগে ভোরে লৌহজং উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকার একটি গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়।

গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন জানান, “ভোররাতে আমাদের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। পরে পুলিশের মাধ্যমে গরুটি শনাক্ত করি এবং রাতে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।”

পুলিশ জানিয়েছে, গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চোরচক্রকে শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়রা বলছেন, সম্প্রতি এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় চোরচক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - শিক্ষা