logo- provat bangla
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন রাঙ্গা মোল্লা

প্রতিবেদক
রহমত আলী
March 11, 2026 8:59 pm

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন রাঙ্গা মোল্লা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেছেন রাঙ্গা মোল্লা। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নিজ মহল্লার গোপালের মোড়ে একটি চাতালে ইফতারের পূর্ব মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রাঙ্গা মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং গাড়িয়াপাড়া মহল্লার আব্দুস সামাদ মোল্লার ছেলে। জানা গেছে, গুরুদাসপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ বাড়াতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আগাম প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
এর আগে নিজ ওয়ার্ডের সুধীজনদের নিয়ে ইফতারের আয়োজন করেন রাঙ্গা মোল্লা। ইফতারের আগে কাউন্সিলর পদে নির্বাচন করার বিষয়ে উপস্থিত লোকজনের সমর্থন চাইলে প্রায় পাঁচ শতাধিক মানুষ হাত তুলে তার প্রতি সমর্থন জানান।
রাঙ্গা মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আদর্শে রাজনীতি করলেও এলাকার উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ওয়ার্ডের মানুষ তাকে নির্বাচিত করলে তাদের আস্থার প্রতিদান দিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। অতীতে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে তিনি একবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গা মোল্লার সমর্থনে বক্তব্য দেন ইমন আহম্মেদ রিয়াজ, আজাদ প্রাং, সুমন, রফিজ উদ্দিন, ফরিদ মোল্লা, জাহাঙ্গীর আলম, আলহাজ জাহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জিপিএল সিজন-৫”ভাইপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডায়নামিক ওয়ারিয়র্স

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

গুরুদাসপুরে মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ দাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

মামলা করে হুমকির মুখে বাদীর পরিবার