logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক পলাতক

প্রতিবেদক
Bulbul Bahar
July 19, 2025 2:33 am
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর

নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নিহত হয়েছেন। নিহত অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, অপু হোসেন একটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে হরিশপুর বাইপাস সড়কে উঠছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুলিশে খবর দেয়। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ অপু পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে অপুর অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হরিশপুর বাইপাস সড়কে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং গতি নিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা