logo- provat bangla
রবিবার, ১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী পুতুল

প্রতিবেদক
রহমত আলী
March 1, 2026 6:54 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় এনে সব ধরনের অনিয়ম দূর করার পাশাপাশি আখ চাষী, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।
রবিবার (১ মার্চ ২০২৬) নর্থ বেঙ্গল সুগার মিলস চত্বরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, দেশে প্রতিবছর উৎপাদিত মোট চিনির প্রায় ২৩ শতাংশ নর্থ বেঙ্গল সুগার মিল থেকে আসে। ফলে দেশের চিনির চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এ শিল্পপ্রতিষ্ঠান। এই ধারাবাহিকতা বজায় রাখতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
শ্রমিকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, অবসরপ্রাপ্ত অনেক কর্মচারী এখনও তাঁদের প্রাপ্য পেনশন পাননি, যা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত শ্রমিক-কর্মচারী প্রতিনিধিরা শপথ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে প্রতিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিল প্রাঙ্গণের শহীদ সাগরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন এবং শহীদ জাদুঘর পরিদর্শন করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, বিএনপি নেতা সাইদুজ্জামান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে রাস্তা ও ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ইয়াকুব আলী মডেল একাডেমিরবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নুসরাত হত্যা: আ.লীগ নেতা রুহুল পাঁচ দিনের রিমান্ডে

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

চলনবিলে অভিযানে মাদকসেবী দণ্ডিত, সাউন্ডবক্স জব্দ

গুরুদাসপুরে একটি বৈদ্যুতিক সাবষ্ট্রেশন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ

এই ধরেন ভালো লাগে-ঘোরেতে ঠেলায়

“এই ধরেন ভালো লাগে, ঘোরেতে, ঠেলায়”— একটি সময়ের আয়না

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক পলাতক

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা