রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
খেলাধুলার মানোন্নয়নে নাটোরের গুরুদাসপুরে ‘উপজেলা মিনি স্টেডিয়াম’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে নাটোর সদর মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। এসময় ভার্চুয়ালী গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি।
গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনকালে ইউএনও ফাহমিদা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, তরুণ খেলোয়াররা উপস্থিত ছিলেন।


















