logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
রহমত আলী
November 16, 2025 4:24 pm


রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খোদেজা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহী। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিন সন্তানের জননী দিনমুজুর খোদেজা বেগম (৭০) পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। তারা নাটোরের দর্শনীয় স্থান উত্তরা গণভবন ও রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
খোদেজার ননদ সুফিয়া বেগম জানান, রসুন লাগানো কাজের খোঁজে তারা নয়াবাজার এলাকায় এসেছিলেন। রাস্তা পাড় হতে গিয়ে তার ভাবী মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা লুনা তাকে মৃত ঘোষনা করেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল জব্দ করে চালক ও আরোহীকে হেফাজতে নেয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।#

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে পূজা মণ্ডপে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ ইউএনও

শিশুর মৃত দেহ উদ্ধার

শিশুর মৃত দেহ উদ্ধার

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)

নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর (র‍্যাব)

গুরুদাসপুরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় ভুয়া এনএসআই আটক-১

গুরুদাসপুরের জনসভায় দুলু“ধানের শীষকে বিজয়ী করে বিপক্ষের অপশক্তিকে সমুচিন শিক্ষা দিতে চাই”

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেমাইক্রো-ট্রাক সংঘর্ষ, নিহত ৬