logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

প্রতিবেদক
রহমত আলী
November 30, 2025 8:02 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনমুজুর আলাউদ্দিন আলার পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। আলা গুরুদাসপুর পৌর শহরের খলিফা পাড়া মহল্লার ওমেদ ফকিরের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ক্ষতিগ্রস্থ আলার পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তাদের শান্তনা দেন এবং হাতে সহায়তাগুলো তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর রাত ১১ টার দিয়ে আগুনের সুত্রপাত। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর আগেই আলার একমাত্র ঘর ও ঘরের আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের সবাই ঘরে তালা দিয়ে গ্রামের ইসলামী জালসা শুনতে গিয়েছিলেন।

সবকিছু হারিয়ে ছেলে মেয়ে নিয়ে চার সদস্যের ওই পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এমন সংবাদে রাশিদ-নিলু ফাউন্ডেশনের পরিচালক রাশিদুল ইসলাম ও রাশ আরবান স্টাইল শপিংমলের  মালিক রাসেল হুসাইন নামের দুই আমেরিকা প্রবাসীর মানবিক সহায়তার অর্থে নতুন ঘর নির্মান শুরু হয়েছে।

আলাউদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম কান্নজড়িত কন্ঠে জানান, ঘরের সবকিছু পুড়ে ছাই। ছেলে-মেয়ে নিয়ে থাকবো কোথায়, খাবো কি? তিনি ইউএনও এবং দুই আমেরিকা প্রবাসীকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদাণ করা হয়েছে। তিনি গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ-আগুনের ব্যবহারে সবাইকে আরও সতর্ক হবার পরামর্শ দেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বাল্যবিয়ে নস্যাৎ , বরকে দু’মাসের কারাদণ্ড ও জরিমান

জার্মানি–হাঙ্গেরি ম্যাচের আগে ‘রংধনু’ ছায়া

গুরুদাসপুরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় ভুয়া এনএসআই আটক-১

বড়াইগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু!

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে

গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে কারখানার পরিত্যক্ত তুলা

গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে কারখানার পরিত্যক্ত তুলা

সিরাজগঞ্জ তাড়াশে পাওনা টাকা নিয়ে দ্বন্দ খুন হন এক কৃষক

সিরাজগঞ্জ তাড়াশে পাওনা টাকা নিয়ে দ্বন্দ খুন হন এক কৃষক

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন- নেতা-কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ