logo- provat bangla
মঙ্গলবার, ১২ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে ব্যারিস্টার রঞ্জু

প্রতিবেদক
রহমত আলী
February 10, 2026 11:38 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাটোর-৪ আসনের বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
পরিদর্শনকালে ব্যারিস্টার রঞ্জু ভুক্তভোগী পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ব্যারিস্টার রঞ্জু বলেন,
“এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবার যেন এই কঠিন সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য আমাদের সাধ্যমতো সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার ভোরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়। এ ঘটনায় একাধিক ঘরবাড়ি ও গবাদিপশুও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে চলনবিলে ৪০ বছর পর নৌকাবাইচ, মুখরিত চলনবিল

দৌলদিয়ায় দালাল চক্রের ১১সদস্যকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দৌলদিয়ায় দালাল চক্রের ১১সদস্যকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা রাজশাহী কর্তৃক ৭১৫ গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা রাজশাহী কর্তৃক ৭১৫ গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সভাপতি রঞ্জু

সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

গুরুদাসপুরে একটি বৈদ্যুতিক সাবষ্ট্রেশন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ

শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে অর্ধ শতাধিক শিশু

শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে অর্ধ শতাধিক শিশু

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন