logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
Bulbul Bahar
June 29, 2025 11:06 pm
মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে রবিবার ভোরে আটক করা হয়। অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটির ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ২৫ বছর বয়সী ওই নারী প্রায় দুই সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে, বাড়ির পাশে পূজা চলছিল বলে পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার ঘরের দরজায় কড়া নাড়ে। তিনি দরজা না খুলে দিলে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার সময় আশপাশের লোকজন চিৎকার শুনে সেখানে ছুটে যান। প্রতিবেশীরা জানান, তারা গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙা এবং ওই নারীকে নিপীড়নের শিকার অবস্থায় পাওয়া যায়। এরপর কিছু লোক অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করেন। তবে হাসপাতালে নেওয়ার পর সে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন – মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ-সম্পাদক নাজমুল

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ বড় ব্যবধানে জয়ী

সিরাজগঞ্জে সুদের টাকার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে সুদের টাকার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

রাজনীতির-টার্নিং-পয়েন্ট-আগামী-১০-দিন-প্যারোল-না-জামিন_-শপথ-না-বর্জন-সব-সুরাহা

রাজনীতির টার্নিং পয়েন্ট আগামী ১০ দিন প্যারোল না জামিন, শপথ না বর্জন সব সুরাহা

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি